শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

বগুড়ায় হৃদরোগী স্বামী ও তাঁর স্ত্রীর করোনা জয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  ‘আমি হৃদরোগী; হার্টের ভাল্ব মাত্র ২৪ শতাংশ কাজ করে। চিকিৎসক পেসমেকার বসাতে পরামর্শ দিয়েছেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে ‘।

‘আম্মুর শরীর ভালো হলেও তিনি আমার সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। এ অসুস্থ শরীর নিয়ে ৪২ দিন যুদ্ধ করে আমি ও স্ত্রী সুস্থ হয়েছি। তাই করোনা আক্রান্ত হলেই আতংকিত হবার কিছু নেই। সঠিকভাবে চিকিৎসা ও নিয়ম মেনে চললে সবাই সুস্থ হয়ে উঠবেন’।

কথাগুলো বলছিলেন, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া বগুড়ার সাবেক এমপি মোস্তাফিজার রহমান পটল ও সাবেক এমপি কামরুন্নাহার পুতুলের ছেলে রাহিদ মোস্তাফিজ (৫০)।

তিনি হার্টে পেসমেকার স্থাপনের জন্য গত ৮ মে ঢাকার এভারকেয়ার হাসপাতালের (সাবেক অ্যাপোলো) আইসিইউতে ভর্তি হন। শরীরে নানা উপসর্গ দেখা দেয়ায় চিকিৎসকরা তার নমুনা পরীক্ষা করান।  রাহিদ ও তাঁর স্ত্রী আসমা মোস্তাফিজের  শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

গত ৩ জুন রাহিদ মোস্তাফিজ ও তার স্ত্রী আসমা মোস্তাফিজ আবারো নমুনা দেন। ১০ জুনে পাওয়া রিপোর্টে রাহিদ পজিটিভ ও স্ত্রী নেগেটিভ হন। সর্বশেষ ২১ জুনের রিপোর্টে তারা দু’জনই করোনা নেগেটিভ হয়েছেন।

রাহিদ মোস্তাফিজ জানান, গত ৪২ দিন তারা চিকিৎসকের দেয়া ওষুধ সেবন ছাড়াও দিনে ২-৩ বার লেবু মিশ্রিত গরম পানি এবং কালিজিরা, রসুন, আদা, তেজপাতা দিয়ে লাল চা পান করেন।

এছাড়াও টেনশন মুক্ত থেকে স্বাভাবিক খাবারের পাশাপাশি দিনে ২-৩ বার গরম পানি দিয়ে গারগেল করেছেন।

রাহিদ মোস্তাফিজ আরো জানান, তিনি এ অসুস্থ শরীর নিয়েও ৪২ দিন যুদ্ধ করে করোনাভাইরাসকে পরাজিত করতে পেরেছেন। তাই তিনি করোনা আক্রান্ত কাউকে আতঙ্কিত না হয়ে নিয়মিত ওষুধ সেবন, গরম পানি দিয়ে গারগিল, লেবু পানি ও লাল চা পানের অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের (আইসোলেশন) আবাসিক চিকিৎসা কর্মকর্তা করোনা যুদ্ধে বিজয়ী ডা. শফিক আমিন কাজল জানান, স্বাস্থ্যবিধি মেনে চলা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় হৃদরোগী রাহিদ মোস্তাফিজ ও স্ত্রী সুস্থ হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com