বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

আবরারের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫৩৬ দেখা হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) ছাত্র নিহত আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক  কৌশল  বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে ৭ অক্টোবর ভোর রাতে বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হলে পিটিয়ে মারা হয়।

আবরার ফাহাদের মা, বাবা বরকত উল্লাহ ও ভাই আবরার ফায়াজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।

গণভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হওয়ার পর আবরারের মা তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।  শেখ হাসিনা তাকে পরম মমতায় বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখেন এবং তাঁর জন্য নির্ধারিত চেয়ারের পরিবর্তে আবরারের মা’ র পাশেই বসে পড়েন।

প্রধানমন্ত্রী  আবরারের পরিবারের সদস্যদের জানান তিনি ইতোমধ্যে  আবরার  হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com