শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

ইলিশ ধরায় ১৭ জেলেকে আটক, কারাদণ্ড, অর্থদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৬৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১০ জনকে এক বছরে কারাদণ্ড এবং সাত জনকে আড়াই লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন দুপুরে এই দন্ডাদেশ দেন। এক বছরে করে কারাদন্ড প্রাপ্তরা হলেনআবুল কাশেম (৪৫), মোফাজ্জল মন্ডল (৩২), টোকন সর্দার (২৫), আকরাম হোসেন (২৫), রহম আলী সর্দার (৫৮), আলতাফ আলী (৫৮), আলম শিকদার (৪০), সিদ্দিক (৩৭), শহীদ শেখ (৩৫) নুরুজ্জামান (৩৫)

শিবালয় উপজেলা সহকারী কমিশরার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন  বলেন, সরকারি নির্দেশ অমান্য করে জেলেরা মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকারে নামেন। এদের ধরতে নদীতে অভিযান পরিচলনা করা হয়। এসময় আটককৃত জেলেদের ১০ জনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকী জনকে ২৫০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

একই সাথে ৫০হাজার মিটার কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ৮০ কেজি ইলিশ মাছ স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও ১০ টি ইলিশ ধরার নৌকা ডুবিয়ে দেয়া হয়েছে এবং মাছ কেনায় সহযোগিতার দায়ে টি ট্রলারও ডুবিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com