মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

গৃহবধূ রেনুকা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৬৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গৃহবধূ রেনুকা হত্যা মামলার ৭ মাস পর ময়না তদন্তের রিপোর্ট পেয়েছে পুলিশ। এ রিপোর্টে তাকে নির্যাতন ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ মামলার ৪ আসামিকে পুলিশ গ্রেফতার করলেও অপর ৩ আসামি পলাতক রয়েছে। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত উপজেলার চকনূর গ্রামের ইউসুফ আলীর মেয়ে রেনুকা খাতুনকে একই উপজেলার শ্যামগোপ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নূরু কবিরাজের ছেলে জাহাঙ্গীর হোসেনের (৩২) সাথে ২০১২ সালের জুলাই মাসে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাঝে মধ্যেই স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায় চলতি বছরের ১৮ মার্চ নামিক আসামিরা গৃহবধু রেনুকাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে রাখায় সে মৃতপ্রায় হয়ে পড়ে। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা রুজু হয়। দীর্ঘ ৭ মাস পর তার ময়না তদন্তের রিপোর্ট কয়েকদিন আগে পাওয়া যায়। অবশেষে নিহতের বাবা ইউসুফ আলী বাদী হয়ে ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বুধবার ভোর রাতে ওই গ্রামের আকমল হোসেন (৫৫), নূর জাহান (৫২), কাঞ্চন খাতুন (৫৫) ও বাদশা শেখ (৪৫) কে গ্রেফতার করা হয় এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com