বাংলা হেডলাইনসঃক্ষমতাসীন আওয়ামী লীগের মিত্র ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের গত জাতীয় নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্য রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাঁর এই সরকার বিরোধী অবস্থান স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো থেকে তিনি কমিশন পেতেন এই ধরনের অভিযোগের সম্ভাব্য পরিণতি বুঝতে পেরে কি না?
গত ১৮ সেপ্টেম্বর র্যাব রাজধানীতে ইয়ংমেনস স্পোর্টিং ক্লাবসহ চারটি খ্যাতনামা স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় এবং বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রি জব্দ করে। র্যাব ঐ অভিযানে ৩৮৭ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে।
ইয়ংমেনস স্পোর্টিং ক্লাবের গভর্নিংবডির সভাপতি রাশেদ খান মেনন এমপি। গণমাধ্যমে প্রাকশিত হয় যে মেনন ঐ ক্যাসিনো থেকে চাঁদা পেতেন। তিনি এই বিষয়ে গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। এ ছাড়াও মেনন বর্তমান মন্ত্রীপরিষদে না থাকতে পারায় তাঁর ক্ষোভ বিভিন্ন বক্তব্যে প্রকাশ পেয়েছে।
ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন জোট ১৪ দলের শীর্ষ নেতা রাশেদ খান মেনন ২০১৪-২০১৮ মেয়াদের আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন।
শনিবার রাশেদ খান মেনন এমপি বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে বলেন ‘ আমি সাক্ষী দিয়ে বলছি , ওই (ডিসেম্বর ৩০ জাতীয় নির্বাচনের) নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।‘
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার প্রশ্ন করেন রাশেদ খান মেনন যদি বর্তমান সরকারে মন্ত্রী হতেন তাহলে কি গত জাতীয় নির্বাচন নিয়ে এমন বক্তব্য দিতে পারতেন?
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুটি প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘মন্ত্রী হলে কি তিনি (মেনন) এ কথা বলতেন? ‘এতদিন পরে কেন? এই সময় কেন? নির্বাচন তো অনেকদিন আগে হয়েছে’।
আওয়ামী লীগের আর এক মিত্র দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি এবং বিগত আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রবিবার মেননের বক্তব্যের ব্যাপারে গণমাধ্যমকে বলেন শেখ হাসিনা যখন নিজ দলের ভিতর শুদ্ধি অভিযান চালাচ্ছেন তখন জোট সঙ্গী বা জোটের পার্টনারদের তাঁকে পরিত্যাগ করার কৌশলটা হচ্ছে রাজনৈতিক সুবিধাবাদী অবস্থান।
১৪ দলের শীর্ষ নেতা ইনু বলেন আমি এটা সমর্থন করি না।
এদিকে বর্তমান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ রবিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন তাঁকে (মেননকে) চাঁদা দিত বলে এ ধরনের খবর এসছে । আসলে এ ধরনের বিষয়গুলোতো তদন্তাধীন । মেনন সাহেবতো নিজেও এমপি নির্বাচিত হয়েছে। রাশেদ খান মেনন কি বলেছেন উনি কি ভাবে নির্বাচিত হলেন ?।
১৪ দলের প্রধান সমন্বয়কারী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ নাসিম বলেছেন ১৪ দলের সভা ডেকে তাঁর (মেনন) বক্তবের জবাব চাওয়া হবে।