বাংলা হেডলাইনস প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করার অপরাধে ১৫ জেলের এক বছর করে কারাদন্ড, দুই জেলের ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় জব্ধ করা এক লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস এবং ৪০ কেজি্ ইলিশ মাছ উদ্ধার করে স্থানীয় এতিম খানায় দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক শিবালয় উপজেলা সহকারি কমিশনার (ভূৃমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন এই দন্ডাদেশ দেন।
এক বছরের কারাদন্ডপ্রাপ্তরা হলেন-মো: উজ্জল সেক, মো: শামিম খা, মো: হায়দার সেক, মো: শফিক মোল্লা, মো: তালেব মোল্লা, মো: মিলন মন্ডল, মো: আলতাফ, মো: হাবু সেখ, মো: একাব্বর সেক, মো: আব্দুল, আহম্মদ, মো: রমজান সেখ, মো: আকতার হোসেন, মো: হাফিজ উদ্দিন ও মো: লতিফ সেক।
জেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, সোমবার ভোর থেকে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন যৌথভাবে দুপুর ১২টা পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালায়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ১৭ জেলেকে আটক, এক লাখ মিটার কারেন্ট জাল জব্ধ ও ৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
পরে শিবালয় উপজেলা প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ জনের এক বছর করে কারাদ্ন্ড এবং দুইজন অপ্রাপ্ত বয়স হওয়ায় ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিয়ম মাফিক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ ধরার ১০টি নৌকা ডুবিয়ে দেওয়া হয় নদীতে। আর ইলিশ মাছগুলো স্থানীয় দুইটি এতিম খানায় দেওয়া হয়।
আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।