বাংলা হেডলাইনস: সৌদি সরকার প্রয়োজনীয় সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ঠা অক্টোবর থেকে পর্যায়ক্রমে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে করোনা ভাইরাস পরিস্থিতি মুল্যায়ন করে এবং সারাবিশ্বে মুসলমানদের ওমরাহ পালনের ইচ্ছার প্রতি সাড়া দিয়ে, আরব নিউজ পত্রিকা আজ সংবাদটি প্রকাশ করেছে।
৪ ঠা অক্টোবর প্রথম পর্যায়ে সৌদি নাগরিক ও সৌদি আরবে প্রবাসী বাসিন্দাদের ওমরাহ পালিনের অনুমতি দেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রতিদিন ৬০০০ জন কাবা শরীফে ওমরাহ পালন করতে পারবে।
১৮ অক্টোবর দ্বিতীয় ধাপে কাবা শরীফে প্রতিদিন ১৫,০০০ ওমরাহ পালনকারী ওমরাহ পালন করবে এবং ৪০,০০০ মুসল্লি নামায আদায় করতে পারবে।
১ লা নভেম্বর তৃতীয় ধাপে প্রতিদিন ২০,০০০ মুসল্লি ওমরাহ পালন এবং ৬০ হাজার মুসল্লি নামায আদায় করতে পারবে।
চতুর্থ ধাপে যখন করোনার ঝুঁকি চলে যাবে কাবা শরীফ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ওমরাহ পালনকারী এবং নামায আদায়কারীদের প্রবেশকালে একটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত করা হবে।
বৈশ্বিক মরণঘাতী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে সৌদি সরকার বেশ কয়েক মাস ওমরাহ স্থগিত রেখেছিল।