শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিম্নচাপ সৃষ্টি হওয়ায় খুলনা জেলা প্রশাসনের জরুরী সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির প্রেক্ষিতে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, গভীর নিম্নচাপের কারণে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চার লাখ ১৬ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ১১৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত অর্থ ও খাবার মজুদ আছে। ইতোমধ্যে খুলনার বিভিন্ন উপজেলায় দুই হাজার প্যাকেট শুকনা খাবার, দুই লাখ টাকা এবং পর্যাপ্ত চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রায় চার হাজার পাঁচশত ভলান্টিয়ার এই সম্ভাব্য দুর্যোগে মোকাবেলায় প্রস্তুত আছে। যারা ইতোমধ্যে উপকূলীয় জনগণকে সচেতন করতে মাইকিংসহ নানামুখী প্রচার চালাচ্ছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মোট ১১৬টি জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সাপের কামড় এবং পানিতে ডুবে যেন শিশুরা মারা না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনা জেলা দুর্যোগ প্রবণ এলাকা হওয়ায় এ এলাকার জনগণ দুর্যোগ মোকাবেলায় দক্ষ ও অভিজ্ঞ।

তারপরও সম্ভাব্য সকল ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠান, কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সচেতন থাকতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com