মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

সিরাজগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ৪৫ জেলের কারাদন্ড

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৪৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে ২০ জনকে ১৩ দিন ও ২৫ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান আজ শনিবার বিকেলে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা যমুনা নদীর তীরবর্তী বেলকুচি ও চৌহালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে তাদের আটক করাসহ ১ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লেখিত মেয়াদে কারাদন্ডাদেশ দেয়া হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এ অভিযানে উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com