বাংলা হেডলাইনসঃ কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে তাঁর পরিবার ও দলের বক্তব্যে অমিল রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেন ‘আমাদের দলের পক্ষ থেকে তো আমরা (খালেদা জিয়ার) বিদেশে যাওয়ার ব্যাপারে কোন কথা বলিনি। আমরা যেটার উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে তাঁর (খালেদা) জামিন পাওয়াটা।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সাথে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন সিদ্ধান্ত নেবেন উনি (খালেদা জিয়া) এখানে চিকিৎসা করবেন না বাইরে করবেন না কোথায় করবেন। জামিনতো তাঁর প্রাপ্য।
খালেদা জিয়ার পরিবারের বিদেশ তাঁকে বিদেশ পাঠাতে চান এই বিষয়ে ফখরুল বলেন এটা তাঁর পরিবারের বক্তব্য, পরিবারের বক্তব্যে স্বাভাবিকভাবে থাকবেই।
বিএনপির মহাসচিব বলেন চিকিৎসা না পেয়ে তিনি (খালেদা) ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান এইটাই সরকারের কাম্য।
ফখরুল বলেন দুঃখজনক ব্যাপার যে এরা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) নিজেরা সব লজ্জা শরম পর্যন্ত হারিয়ে ফেলেছে। তারা কথা বলে কি ভাবে ? তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি তাওতো ধরা পড়ে যাচ্ছে।
গতকাল শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে দেখতে যান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের খালেদা জিয়ার বোন, সেলিমা ইসলাম বলেন খালেদা জিয়ার শরীর খুবই খারাপ, বসতে পারে না, নিজে হাতে তুলে খেতে পারে না।
তিনি দাবি করেন যে চিকিৎসার জন্য (খালেদা জিয়া) বিদেশে যেতে চান । উন্নত চিকিৎসার জন্য এখন আমরা উনাকে (খালেদা) বিদেশ পাঠাতে চাই।উনারা (সরকার) যদি জামিন দেন তাহলে যেতে পারবে।