রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ

  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমার্ণে বিরোধিতাকারী ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষক লীগ রাঙ্গামাটি জেলা, পৌর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু করে রাঙ্গামাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কৃষকলীগ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা যুব মহিলা-লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এসময় সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। এই দেশের জনগণ তা মেনে নেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু দেশ, পতাকা, মানচিত্র দিয়েছেন। তার ভাস্কর্যের ওপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের ওপর হামলা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com