রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: এপেক্স ক্লাব অব রাঙ্গামাটির উদ্যোগে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি চেম্বার অব কর্মাসের মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় এপেক্স বাংলাদেশের জেলা ৩ এর গভর্ণর এম বেলাল হোসেন, এপেক্স ক্লাবের ত্রাণ মন্ত্রী মাহামুদুল হাসান, এপেক্স ক্লাব রাঙ্গামাটি জেলার সভাপতি মো: নাজিম উদ্দিন, সহ সভাপতি মো. মনসুর আব্দুল্লাহ, শামিম জাহাঙ্গীর, এপেক্সের সাধারণ সম্পাদক বিমল চাকমা, এপেক্স এর অলক প্রিয় চৌধুরী, নন্দিতা দাশ, মো: আলী বাবর, উদয়ন বড়ুয়া, সাব্বির আহমেদসহ এপেক্স রাঙ্গামাটি জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় শীতের প্রকোপ বেশি।অধিকাংশ অসহায় মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছেন। অসহায় মানুষদের জন্য শীতের প্রকটতা মানেই হলো দুঃসহনীয় এক জীবনযাত্রা। তাই শীতার্তদের কষ্ট লাঘবে বক্তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গকে দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং আগামীতেও এপেক্স ক্লাবে রাঙ্গামাটির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com