মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

কুড়িগ্রামে মাসিক অপরাধ পর্যালোচনায় পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ অফিসারগণ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পুলিশ বিভাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর-২০২১ মাসে শ্রেষ্ঠ সার্কেল হলেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়।

এছাড়াও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ও শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হয়েছেন এসআই প্রণবেশ কুমার বিশ্বাস।

রবিবার সন্ধ্যায় পুলিশ সুপার হলরুমে মাসিক পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসারদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ও এএসপি কল্লোল কুমার দত্ত।

সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটন বিষয়ে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com