শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

মেননের চিঠিতে দুঃখ প্রকাশ।। ১৪ দল তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ সম্প্রতি গত জাতীয় নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তাঁর বক্তব্যের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জোটের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

১৪ দল তাঁর বক্তবের জন্য লিখিত ব্যাখ্যা চেয়েছিল শরীক দল ওয়ার্কার্স পার্টির নেতা মেননের কাছে।

রবিবার মেনন লিখিত ব্যাখ্যা ১৪ দলের কাছে দেন এবং সোমবার জোটের নেতারা ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের রাজধানীর ধানমণ্ডির বাসায় চিঠির ব্যাখ্যা নিয়ে বৈঠকে বসেন। ওয়ার্কার্স পার্টি , জাসদসহ শরীক দল সভায় উপস্থিত ছিলেন কিন্তু মেনন উপস্থিত ছিলেন না।         

বৈঠকের পর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন আমরা ১৪ দল মেননের চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি (মেনন) বলেছেন ১৪ দলের জাতীয় নির্বাচন সম্বন্ধে যে কথাবার্তার সাথে তিনি সম্পূর্ণ একমত এবং তিনি ১৪ দলের নির্বাচন সংক্রান্ত বিশ্লেষণের সাথেও সম্পূর্ণ এক্যমত পোষণ করেছেন। তিনি বলেছেন তাঁর সাম্প্রতিক বক্তব্য খণ্ডিত প্রকাশ করার কারণে জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এ কারণে তাঁকে অনেকে ভূল বুঝেছে। তারপরেও তিনি বলেছেন আমার এই বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত । ১৪ দলের  কাছে আমি দুঃখ প্রকাশ করছি।

নাসিম বলেন তাঁর (মেনন) যে ব্যাখ্যা  আমরা পেয়েছি আমার সন্তুষ্ট। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে এই বিতর্কের অবসান ঘটতে যাচ্ছে।             

১৯ অক্টোবর  রাশেদ খান মেনন এমপি বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে বলেছিলেন ‘ আমি সাক্ষী দিয়ে বলছি , ওই (ডিসেম্বর ৩০ জাতীয় নির্বাচন) নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ’।

তাঁর এই   বক্তব্য রাজনৈতিক মহলে এবং রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে আলোচনা ও সমালোচনা হয়েছিল।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com