মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার ডা. ইউনুস আলী খান ফাউন্ডেশন কার্যালয় চত্বরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী এবং বিশেষ অতিথি হিসেবে শাহবাজ খান সানি, শিক্ষক শফিকুর রহমান রোম, শহিদুল হক মির্জা, ইকবাল হাসান, রাশেদ আহমেদ, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মরহুম ডা.ইউনুস আলী খানের মেজ কন্যা কানিজ ফাতেমা মিতার অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com