মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মীয় মহাসাধক বনভান্তের ৯ম পরিনির্বাণ (মৃত্যু) বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৪২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বৌদ্ধ ধর্মীয় মহাসাধক শ্রাবক বুদ্ধ শ্রীমৎ ভদন্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৯ম পরিনির্বাণ (মৃত্যু) বার্ষিকী উপলক্ষে ধর্মীয় মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাঙ্গামাটি রাজবন বিহার, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র, নানিয়ারচরের রত্নাংকুর বনবিহারসহ বিভিন্ন শাখা বন বিহারে হাজারো পুণ্যার্থীদের ভক্তি শ্রদ্ধায় বনভান্তের অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে স্মরণ করা হয়েছে বৌদ্ধদের মহাসাধক বনভান্তেকে।

শুক্রবার দুপুর থেকে দূর-দূরান্ত থেকে অনুষ্ঠানে যোগ দেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল। পরিনির্বাণ (মৃত্যু) বার্ষিকী উপলক্ষে নানা রঙে তৈরি তোরণ ও বেলুনে সাজানো হয় গোটা বিহার এলাকা।

আজ সকালে বৌদ্ধ পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, ত্রিপিটক পূজা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজা ও ধর্মীয় সভাসহ শহরে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্টিত হয়।

এসময় ধর্মীয় অনুষ্ঠানে পুণ্যার্থীদের মাঝে ধর্মদেশনা দেন, বোধিরত্ন উপাধিপ্রাপ্ত ও বনভান্তের প্রধান শিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির।

এসময় শ্রীমৎ প্রিয়নন্দ মহাস্থবির, দীঘিনালা বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শুভবর্ধন মহাস্থবির, ধুতাঙ্গটিলা বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবধাম্মা মহাস্থবির ও যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ কল্যাণ জ্যোতি মহাস্থবির।

যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন, বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক প্রদীপ চাকমা।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক চাকমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ণচক্র চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক প্রভাত চাকমা।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় এই মহাগুরু ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি সদরের ১১৫ নম্বর মগবান মৌজার মোরঘোনা নামক গ্রামের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি মহামতি গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে ১৯৪৯ সালে গৃহত্যাগ করেছিলেন। ২০১২ সালের ৩০ জানুয়ারি মহাপরিনির্বাণ লাভের মধ্যদিয়ে দেহত্যাগ করেন তিনি।

জীবদ্দশায় রাঙ্গামাটি রাজবন বিহারের অধ্যক্ষ ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাগুরু।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com