শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

রাজশাহী মহানগরীতে দুঃস্থদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৪১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে পুলিশের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার  আরএমপি এয়ারপোর্ট থানার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি থেকে দুঃস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

পরে এয়ারপোর্ট থানার গেইটে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়। এ মানবতার দেয়ালের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস মানুষ ব্যবহারের জন্য নিতে পারবে ও অপ্রয়োজনীয় পোশাক মানবতার দেয়ালে রেখে যেতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়তুল ইসলাম, স্টাফ অফিসার নাজমুল হোসেন, শাহ মখদুম থানার ডিসি সাইফুল ইসলাম, এসি সোনিয়া পারভীন, এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ নূর-ই-আলম সিদ্দিক, পবা থানা অফিসার্স ইনচার্জ শেখ মো. গোলাম মোস্তফা, শাহ মখদুম থানা অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com