শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিন শিক্ষকের আইনি নোটিশ

  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজলকে বরখাস্ত, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তি শুক্লা কাবেরিকে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

তিন শিক্ষকের পক্ষে রোববার ব্যারিষ্টার জ্যোর্তিময় বড়ুয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, রেজিষ্ট্রারসহ ১০ জনের বরাবর এই নোটিশ পাঠান।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে তিন শিক্ষকের আদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, শিক্ষকরা আইনি বিভিন্ন ব্যত্যয়ের অভিযোগ ছাড়াও সম্পূর্ণ  ব্যক্তিগত আক্রোশে, বিনা কারণে কোনো প্রমাণ ছাড়াই গুরুদন্ড দেয়া হয়েছে।

এদিকে তিন শিক্ষকের শাস্তি প্রত্যাহারের দাবিতে আজও ক্যাম্পাসে অবস্থান কমসূচি পালন করেছেন কয়েকজন শিক্ষক।

খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করায় ২৩ জানুয়ারি তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com