বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী

রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে: সিটি মেয়র

  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে।

রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সব মিলিয়ে রাজশাহীকে এক বিশাল শিক্ষাযজ্ঞের নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

আজ বুধবার দুপুরে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের দিনব্যাপি নানা আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী কলেজ অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন, এ মানুষটির কারণে এক সময়ের অবিভক্ত বাংলার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান রাজশাহী কলেজ পরপর চারবার বাংলাদেশে উচ্চশিক্ষাসহ সবদিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছে।

তিনি বলেন রাজশাহীতে দেশের সুনামধন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আসছে। হলিক্রসের পূর্ণাঙ্গ একটি শাখা রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে। নটরডমসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। 

অনুষ্ঠানে রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. তানভীরুল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, রাজশাহী কলেজ বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. গোলাম কবীর, মাউশির সাবেক পরিচালক প্রফেসর ড. ইলিয়াস হোসেন, বিদেয়ী অধ্যক্ষ পত্নী সাবিনা ইয়াসমিন প্রমুখ। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com