সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে চালু হচ্ছে ডিজিটাল ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা

  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হচ্ছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেনের উদ্যোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রায় এক সপ্তাহের মধ্যে একযোগে রাজশাহী বিভাগের ৮ জেলায় এ ব্যবস্থা চালু করা হবে।

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম এ তথ্য প্রকাশ করেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ইউ ক্যাশ কর্তৃপক্ষ ও গ্রামীনফোনের সাথে গত ২১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জেলা পুলিশের সকল প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮ টি জেলায় একযোগে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম উদ্বোধন করা হবে।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।

প্রেস কনফারেন্সে জানানো হয় যে সনাতন পদ্ধতিতে সড়ক মহাসড়কে আইন ভঙ্গের কারণে রুজুকৃত মামলা নিষ্পত্তির জন্য গাড়ি ও চালকের বিরুদ্ধে শাস্তি স্বরূপ আইন দ্বারা নির্ধারিত জরিমানার টাকা জমা দেয়ার জন্য স্থানীয় ব্যাংকে যেতে হতো। ব্যাংকে জরিমানার টাকা জমা দেয়ার পর ট্রাফিক অফিসে প্রমাণাদি দেখিয়ে জব্দকৃত কাগজপত্র ও গাড়ি নিতে হতো।

এ নিয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে দূর-দূরান্ত থেকে আগত গাড়ির মালিক এবং চালকগণ দুর্ভোগে পড়তে হতো।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে কিছু অনিয়ম করার সুযোগ তৈরী হতো। ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম কার্যকর হওয়ার পর মামলার পক্ষগুলো ঘটনাস্থল হতে তৎক্ষণাৎ অথবা পরবর্তীতে বাংলাদেশের যে কোন স্থান হতে জরিমানার টাকা ইউ ক্যাশের মাধ্যমে জমা দিয়ে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com