মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার

রাঙ্গামাটিতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরুতে সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র রিটানিং অফিসার মো. শফিকুর রহমান বলেন, নির্বাচনে যেসব অফিসাররা দায়িত্ব পালন করবেন, তাদের নিয়ে মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ৩১টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এইজন্য নির্বাচনে ৩১ জন প্রিজাইডিং অফিসার, ২০১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ৫ মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩১টি কেন্দ্রের মাধ্যমে ৬২ হাজার ৯১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৩৪ হাজার ২৫২ জন পুরুষ ভোটার এবং ২৮ হাজার ৬৭১ জন নারী ভোটার রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com