রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাজশাহী বড়কুঠিতে নিরাপদ খাবার পানির প্লান্টের উদ্বোধন ও পার্কে বৃক্ষরোপণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০২ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মাপাড়।

যেখানে প্রতিদিন আগমন বিপুল সংখ্যক দেশি-বিদেশী দর্শনার্থীদের। আগত দর্শনার্থীদের সুপেয় পানির সরবরাহের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) পদ্মাপাড়ে বড়কুটি সংলগ্ন অডভার মুনসক্ গার্ড পার্কে স্থাপন করেছে একটি নিরাপদ খাবার পানির প্লান্ট ‘প্রবাহ’।

আজ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিএটি‘র ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম এই নিরাপদ খাবার পানির প্লান্ট ‘প্রবাহ’ এর উদ্বোধন করেন। 

প্রবাহ প্রকল্পের মাধ্যমে বিএটি কর্তৃক স্থাপিত প্লান্টের পানির ধারণক্ষমতা ৬ হাজার লিটার।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো রাজশাহী মহানগরীকে সবুজায়নের জন্য বিপুল সংখ্যক গাছ উপহার দিয়েছেন। নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপনের জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকোকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আগামীতে মহানগরীর বিভিন্ন জনবহুল স্থানে এমন নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপনে ব্রিটিশ আমেরিকান টোবাকো‘কে অনুরোধ জানাচ্ছি।

বিএটি ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন এই শহরের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ব্রিটিশ আমেরিকান টোবাকো সারাদেশে ১৯৮০ সাল থেকে বনায়ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি বলেন গত বছর সিটি কর্পোরেশনকে প্রায় ১৮ হাজার গাছের চারা প্রদান করা হয়েছে। আগামীতে আরো ১২ হাজার গাছের চারা প্রদান করা হবে।

এদিকে দুপুর ১২টায় লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় বৃক্ষরোপণ করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিএটি‘র ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম।

এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, পরিবেশ স্থায়ী কমিটির সভাপতি ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ভারপ্রাপ্ত সচিব আলমগীর কবির, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর হেড অব লিগ্যাল এন্ড এক্সটার্নাল এ্যাফেয়ার্স মুবিনা আসাফ,

হেড অব এক্সটার্নাল এ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ, এক্সটার্নাল এ্যাফেয়ার্স কনসালটেন্ট আকতার আনোয়ার খান, সিনিয়র সাসটেইনাবিলি এফেয়ার্স ম্যানেজার আহমেদ রায়হান আহসানুল্লাহ, সিএসআর এক্সিকিউটিভ মাহফুজা তাসনিম আরাডিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com