মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

প্রতারণা মামলায় আল হামীম কোম্পানীর ৩ কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণ

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে অর্থ আত্মসাতের মামলায় আল হামীম পাবলিক লিমিটেড নামে একটি ভুঁইফোড় কোম্পানীর সাবেক ৩ জেলা কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার তারা আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন-মাওলানা আনিছুর রহমান, মাওলানা রেজাউল করিম ও মাওলানা আছয়াদুর রহমান আপেল।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি কোম্পানীর কর্মী ওমর ফারুক আল হামীমের এই ৩ কর্মকর্তার বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আকর্ষণীয় মূনাফা দেয়ার কথা বলে কোম্পানীর নামে গ্রাহকের কাছ থেকে ৮০ লাখ টাকা আদায় করেন তারা। পরে মেয়াদ শেষে সদস্যদের বিভিন্ন স্কীমের জমাকৃত টাকার লভ্যাংশ না দিয়ে কোম্পানীর কর্মকর্তারা প্রতারণামূলকভাবে তা আত্মসাৎ করে।

গত ৭ ফেব্রুয়ারি এই মামলায় আদালত থেকে অস্থায়ী জামিন নেন ওই ৩ সাবেক কর্মকর্তা।

রোববার আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। 

প্রসঙ্গত, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ৩ হাজার গ্রাহকের ৮ কোটি ৮২ লাখ টাকা নিয়ে উধাও  হয়ে যায় আল হামীম পাবলিক লিমিটেড’র এমডি এনামুল কবীর কোহিনুর ও তার সহযোগীরা।

এই কোম্পানী কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ৪টি ক্যাটাগরিতে সদস্য সংগ্রহ করে। কাগজপত্রে ইসলামি শরীয়াহ মোতাবেক ব্যবসা পরিচালনার কথা বলা হলেও দ্বিগুণ লাভের কথা বলে প্রলুব্ধ করে প্রতারণা করে নিরীহ সাধারণ মানুষকে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com