রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

কুড়িগ্রামে বন বিভাগের কাছে বিপন্ন প্রাণি গন্ধগোকুল হস্তান্তর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর থানা চত্বরে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা আটককৃত প্রাণিটিকে বনবিভাগের নিকট হস্তান্তর করেন।

এসময় বনবিভাগের পক্ষে উপস্থিত ছিলেন ফরেস্ট গার্ড নুর ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের ধূলাউড়া চার তেপতির মোড়ে স্থানীয়রা মঙ্গলবার দুপুরে গন্ধগোকুলটিকে আটক করে।

পরে সন্ধ্যায় ৯৯৯ কল পেয়ে পুলিশ এসে বিপন্ন প্রাণিটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার দুপুরে প্রাণিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যাই। সেখানে তেপতির মোড়ে প্রাণিটিকে গাছের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছিল।

হাঁপানি রোগ সাড়তে এই প্রাণির মাংস কাজে দেয় এমন ধারণা থেকে গন্ধগোকুলটিকে জবাই করার সিদ্ধান্ত হলে আমি ৯৯৯ কল দেই। এরপর পুলিশ এসে প্রাণিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ওই এলাকার ইউপি সদস্য আবু সাঈদ আজাদ জানান, প্রাণিটির যাতে ক্ষতি না হয় এজন্য এলাকাবাসীর সহযোগিতায় প্রাণিটিকে রক্ষা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, খবর পেয়ে ডিউটিরত এএসআই বাদশা আলমগীর ও সঙ্গিয় ফোর্সকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাণিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখানে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পুলিশ সুপারের মাধ্যমে প্রাণিটিকে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com