বাংলা হেডলাইনসঃ জামায়াতে ইসলামী নেতা এটিএম আজাহারুল ইসলামের বানলাদেশের মুক্তিযুদ্ধ চলার সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছে।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এটর্নি জেনারেল মাহবুবে আলম এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে । এই মামলায় আসামি পক্ষের আইনজীবী সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন এই রায়ের রিভিউ আবেদন করবেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ।
মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা-হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে।
২০১৫ সালের ২৮ জানুয়ারি জামায়াত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা।