রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির

মানিকগঞ্জে আম্বার আইটির শাখা উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩২৫ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট প্রযুক্তি প্রতিষ্ঠান আম্বার আইটি।

গতকাল বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আম্বার আইটির মানিকগঞ্জ শাখার কার্যক্রম উদ্বোধন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

আম্বার আইটির মানিকগঞ্জ ব্যবসায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা শাখার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্য রাখেন মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, আম্বার আইটির উর্দ্ধতন ব্যবস্থাপক এসএম মহসীন আলম।  

এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ আম্বার আইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা বলেন, বিভিন্ন প্যাকেজের আওতায় সেবার মান নিয়ে আম্বার আইটির যাত্রা শুরু হয়েছে। মানিকগঞ্জেও ভালমানের সেবা দেয়ার অঙ্গীকার করেছে তারা।

জেলায় প্রথম ৫০ জন গ্রাহককে এক মাসের জন্য বিনামুল্যে ইন্টারনেট সেবা দেয়া হবে বলে ঘোষণা দেন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান আম্বার আইটির কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে শহরের শহীদ রফিক সড়কে বের করা হয় শোভাযাত্রা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com