বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সধারণ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বলেন যে সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়
সেতুমন্ত্রী বলেন তাদের আমরা স্বাগত জানাই।
কাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে নির্মাণাধীন ফ্লাইওভার কাজের অগ্রগতি পরিদর্শনে এসে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন , আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ শ’ জনের অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করেছেন। আমরা সেই তালিকা বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে হস্তান্তর করেছি। সারা দেশে নতুন করে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসছে। নতুন নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী তথা বিতর্কিত লোকজন, অপকর্মকারী লোকজন যাতে আওয়ামী লীগের কোন পর্যায়ে নেতৃত্ব গ্রহণ করতে না পারে।
নতুন সড়ক নিরাপত্তা আইন নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য, এটি আমাদের চ্যালেঞ্জ। সড়ক নিরপাত্তা আইনটিও সেইজন্য। বিশ্ব ব্যাংক আমাদেরকে একটি প্রকল্প দিচ্ছে। আমরা এজন্য সর্বোতভাবে আটঘাট বেঁধে নেমেছি। শৃঙ্খলা আমাদের বড় সঙ্কট, উন্নয়ন যথেষ্ট হয়েছে। শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোন দাম নেই।
পরিদর্শন কালে সেতুমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহারসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।