বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে ঝড়ের তান্ডবে এক নারীর মৃত্যু হয়েছে এবং কয়েকশ বাড়িঘর-গাছ পালার ব্যাপক ক্ষতি সাধন হয়।
রোববার শেষ বিকেলে প্রচন্ড বেগে দমকা ঝড়ের সাথে সাদা বালির কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো উপজেলা।
প্রায় ঘন্টা দেড়েক তান্ডবে ছাগল আনতে গিয়ে গাছের চাপা পরে ঘটনাস্থলেই দুখিনী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত নারী উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।তার দুটি ছেলে সন্তান রয়েছে।
রাজিবপুর থানা অফিসার ইনচার্জ নবিউল হাসান মৃত্যু এবং ঝড়ে ঘরবাড়ি ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন।