রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিহির সাধারণ সম্পাদক খোরশেদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৫৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: পেশাগত  মান উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় মানিকগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র (টিআরইউ)’ কমিটি গঠন করা হয়েছে ।

১৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে একাত্তর টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির সভাপতি এবং যুমনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বি.এম খোরশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনাতয়নে সংগঠনের সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি এ কে আজাদ (বিটিভি), মোহাম্মদ ইউসুফ আলী ( চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী (জিটিভি), সহসম্পাদক মো: ইউসুফ আলী (সময় টিভি), কোষাধ্যক্ষ আর. এস মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরফিন আহমেদ আপেল ( চ্যানেল নাইন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন ( বৈশাখী টিভি), কাযর্নিবাহী সদস্য সাব্বিরুল ইসলাম সাবু (একুশে টিভি), আহমেদ সাব্বীর সোহেল (এনটিভি) ও গাজী ওয়াজেদ আলম লাবু (মাছরাঙ্গা টিভি)।

এছাড়াও মানিকগঞ্জ প্রেসক্লাবে যে সকল সদস্য অন্যান্য টেলিভিশনে কর্মরত আছেন তাদের সকলেই এই কমিটির সাধারণ সদস্য ।

কমিটি গঠনের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চক্রবর্তী বিপ্লব, যুগান্তরের জেলা প্রতিনিধি মতিউর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, এনটিভির স্টাফ রিপোর্টার আহমেদ সাব্বীর সোহেল, মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবু।

প্রথম অধিবেশনের আলোচনা সভায় আহবায়ক সাব্বিরুল ইসলাম সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, নিউজ ২৪ চ্যানেলের প্রতিনিধি কাবুল উদ্দিন খান, মোহনা টিভির প্রতিনিধি সালাউদ্দিন রিপন, দীপ্ত টিভির প্রতিনিধি জাহিদুল হক চন্দন, এটিএন বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন সাহা প্রমূখ।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বি.এম খোরশেদ জানান, টেলিভিশন সাংবাদিকদের ঐক্য আরও দৃঢ় এবং পেশাগত মানোন্নয়নে এই কমিটি ভূমিকা রাখবে ।

সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মিহির বলেন, বিভিন্ন টেলিভিশনে কর্মরত মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়। পরবর্তীতে জেলায় কর্মরত সকল টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের নিজ নিজ আবেদনের প্রেক্ষিতে সংগঠনের সদস্য পদ দেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com