রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

কুড়িগ্রামে বাজারে অগ্নিকান্ড।। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সাতকুড়ার পাড় বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে ৬ টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ রোববার রাত দেড়টার দিকে সাতকুড়ার পাড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী আবজাল পিয়নের মুদির দোকানে বৈদ্যুতিক তারে আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী শামছুল আলমের টেইলার্সের দোকান, নুর আলমের টাইলসের দোকান, নুর আলমের কাপড়ের দোকান, হোসেন আলী সারের দোকান, শাহীন আলমের হোটেল সহ ডা: রফিকুল ইসলামের ফার্মেসী আগুনে পুড়ে ভষ্মিভুত হয়।

কাপড় ব্যবসায়ী নুর আলম জানান, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার দোকানে ৮ থেকে ১০ লাখ টাকার কাপড় ছিল। সব পুড়ে গেছে।

মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো: বাবলু সরকার জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্র হয়েছে। পাশাপাশি দোকানগুলো টিন শেডের হওয়ায় সহজে অনান্য দোকানগুলোতে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আগুনে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স) উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন রায় জানান, সংবাদ দেরিতে পাওয়ায় আমরা দ্রুত পৌছানোর আগেই দোকানপাটগুলো আগুনে ভষ্মিভূত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com