বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সন্ধ্যা রানী(৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেএমসি হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বস জানান সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে বিমল সাহার স্ত্রী সন্ধ্যা রানী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৫ অক্টোবর খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম শেখ নামে দিঘলিয়ার ব্রম্মাগতি ইউনিয়নের এক বাসিন্দার মৃত্যু হয়।