বাংলা হেডলাইনস: করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মেডিকেল পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান ডা: এফ এম সিদ্দিকি সাংবাদিকদের জানান বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর কিছু মেডিকেল পরীক্ষা করার জন্য । পরীক্ষার রিপোর্ট রিভিউ করার পর খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হবে।
১১ এপ্রিল সবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।