রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

ঘিওরে ট্রাক উল্টে নিহত এক আহত ৩

  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বালু ভর্তি ট্রাক উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছে ।

শুক্রবার রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া -পেঁচারকান্দা আঞ্চলিক পাকা সড়কে পাথরকুচি ভর্তি ট্রাকটি পার্শ্বে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে ।

এসময় ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকে থাকা এক শ্রমিকের মৃত্যু হয় এবং ড্রাইভার সহ আরো তিনজন আহত হয়।

নিহত শ্রমিক মজিবুর রহমান (৫৫) মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকার -মৃত আনসার আলী ছেলে । দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  হতাহতদের উদ্ধার করে।

ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে উদ্ধারকাজ চালায় । ঘটনাস্থলে গাড়িতে থাকা এক শ্রমিকের মৃত্যু হয় । লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । ধারণা করা হচ্ছে রাস্তার ত্রুটিজনিত কারণে এ দুর্ঘটনা ঘটেছে ।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, পাথরকুচি ভরা ট্রাকটি স্থানীয় পেঁচারকান্দা বাজারের দিকে যাওয়ার সময় ভাংগাচুড়া রাস্তার কারণে কালী মন্দিরের পার্শ্বে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায় ।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর মৃত শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com