রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি:  খুলনায় সেইফ এন্ড সেইভ চেইন শপের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মামুন (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার ভোর ৫ টা ৪৫ মিনিটে মহানগরীর নিউমার্কেট এলাকার ৬ তলা ভবনের নির্মাণ কাজ করার সময় নির্মাণ শ্রমিক ৬ তলা ভবন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

নিহত মামুন মাগুরা জেলার শালিখা উপজেলার বলাইনা ঘোষা গ্রামের সুরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মো: আফছার আলীর মালিকানাধীন কেডিএ নিউ মার্কেট এলাকার ২০ কেডিএ ইরফান মার্কেটের সেইফ এন্ড সেইভের ৬ তলা ভবনের নির্মাণ কাজ চলছিলো। সোমবার ভোরে মামুন ৬ তলা ভবন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

পরে সকাল সাড়ে ৭টায় সোনাডাঙ্গা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন সেইফ এন্ড সেইভের নির্মানাধানী ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com