রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের সলিমউদ্দিনের ছেলে মো: শাহিন হাসান (৪৫) এবং একই উপজেলার চড়িয়া শিকার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া না গেলেও সে ট্রাক চালকের সহযোগী (হেলপার) বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজাহান আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ সন্নিকটে ঢাকাগামী একটি ট্রাকের সাথে জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩ জন আহত হয়।আহতদের মধ্যে ঢাকা নেওয়া পথে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।

এদিকে একই মহাসড়কের মহিষলুটি বাজার এলাকায় সকাল ৯ টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীগামী সংবাদপত্র পরিবহনের একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে সামনে চলতে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে সংবাদপত্রের গাড়িটি দুমড়ে- মুচড়ে যায়। এতে শাহিন হাসান ঘটনাস্থলেই নিহত ও ২জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com