রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

খুলনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর ইকবালনগরে আজ  দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে শ্রাবনী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত ফায়ার ফাইটার আবু সাইদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের ইনচার্জ মুজিবুর রহমান জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ইকবালনগর এলাকায় কেডিএ এভিনিউয়ে করিমাবাদ সি কলোনির একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে।

খবর পেয়ে টুটুপাড়া ফায়ার স্টেশনের ৩টি ও নূরনগর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে রেন্ট এ কার ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী শ্রাবনী অগ্নিদগ্ধ হন। এ ছাড়া কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার সময় শহিদুল ইসলাম বাসায় ছিলেন না।

ফায়ার সার্ভিস গৃহবধূ শ্রাবনীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ শ্রাবনী বেগম (৪০) নিজ বাসায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিক থাকার কারণে আগুন ধরে যায়। এ সময় শ্রাবনীর শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়।

পরে তার আত্মীয়-স্বজন তাকে টুটপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর দগ্ধ অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শ্রাবনীকে দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com