বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির মাঝে চেক বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: স্থানীয় জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাৎক্ষণিক সাড়া দিয়ে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

তিনি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানের কল্যাণে এই অর্থ যথাযথ ভাবে ব্যবহারের আহ্বান জানান।

বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে প্রাপ্ত এককালীন অর্থের চেক রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, পরিষদ সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য ইলিপন চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যয় বাবদ সর্বমোট ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

একই সঙ্গে প্রধান অতিথি জেলা সমাজকল্যাণ পরিষদ, রাঙ্গামাটির বরাদ্দকৃত জুরাছড়ি উপজেলার ৮ পরিবার এবং রাঙ্গামাটি সদরের ১টি পরিবারকে আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়ায় প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com