বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

গাজীপুরে শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাজীপুরে শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মহানগরের বাসনা থানা এলাকার শিক্ষকদের উদ্যোগে নগরের চান্দনা চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ‍্যালয়ের সামনের সড়কে স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি চলাকালে আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাতেখড়ি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা মো: শহিদুল্লাহ মিঠু, সোনাবান মেমোরিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা মো: তমিজুল ইসলাম, এম এ বারী শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মো: ইসমাঈল হোসেন, লায়ন শারফুল ইসলাম, হান্নান সরকার প্রমুখ।

হাজী আহমদ আলী মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো: শহীদ মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক অভিভাবক অংশগ্রহণ করেন।

এসময় তারা বলেন, দেশে বর্তমানে শিল্প-কলকারখানা, দোকানপাট, গণপরিবহন সবকিছুই খোলা রয়েছে। দীর্ঘ সময়  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাজীবন আজ ধবংসের পথে।

ধ্বংসের হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে এবং শিক্ষার আলো জ্বালিয়ে রাখার স্বার্থেই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হোক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com