রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

রাঙ্গামাটিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সমন্বয় সভা

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্টিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলায় দায়িত্ব প্রাপ্ত সচিব ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো: মশিউর রহমান।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনের সভাপতিত্বে ডিজেএফআই কর্ণেল ইমরান ইবনে রউফ, পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, সিভিল সার্জন বিপাশ খীসা, এনএসআই এর যুগ্ন পরিচালক মো: রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য জেলায় দায়িত্ব প্রাপ্ত সচিব  ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো: মশিউর রহমান বলেন, রাঙ্গামাটি জেলায় করোনা সংক্রমণ রোধে সকলকে আরো বেশি  সজাগ থাকতে হবে। সরকারের লকডাউন যথাযথভাবে পালন ও জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের সকলকে মাঠে কাজ করার আহবান জানান।

সভা শেষে রাঙ্গামাটি জিমনেশিয়াম হল রুমে এলাকায় বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com