বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ৫ জন জেলহাজতে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচি থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও চরচালা গ্রামের রাকিব উদ্দিনের ছেলে রিয়াদ হোসেন, একই গ্রামের সোনা উল্লাহ তালুকদারের ছেলে রুবেল হোসেন, মুকুন্দগাতী গ্রামের আব্দুল বাতেনের ছেলে নাজমুল, জিধুরী গ্রামের আব্দুল হালিমের ছেলে মেহেদী হাসান ও আমির চাঁনের ছেলে রতন শেখ।

মামলার বরাত দিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, বেলকুচি উপজেলার গাড়ামাসি নতুনপাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে আতিকুর রহমান শনিবার (২৪ জুলাই) রাতে মুকুন্দগাতী গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে পাওনা ৮৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

আতিকুর রহমান মুকন্দগাতী বাজারের কাছে পৌঁছলে ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী মোটরসাইকেল থামিয়ে তাকে ঘিরে ফেলে কিলঘুষি মারতে থাকে এবং তার কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আরো ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় তার চিৎকারে আশপাশে লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে ছাত্রলীগ কর্মীরা পালিয়ে যায়।

এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে ২৫ জুলাই আতিকুর রহমান বাদী হয়ে বেলকুচি থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে।

এ মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ৩ জনকে ও মঙ্গলবার দুপুরে ২ জনকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com