শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

নওগাঁয় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ ৫ জন গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৩২ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে পাঁচ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টায় উপজেলার মঙ্গলবাড়ি বাজার থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।

গ্রেফতারকৃতরা হলো ধামইরহাট উপজেলার জাহানপুর দক্ষিণ পাড়া গ্ৰামের তোফাজ্জল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৩), নানাইচ গ্ৰামের ভবেন মহন্তের ছেলে সুমিত মহন্ত (২৮), পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার উত্তর পেচুলিয়া গ্ৰামের আব্দুল লতিফের ছেলে আলমগীর হোসেন (৩৬), কামাল শাহর ছেলে তুহিন হোসেন (২৯) এবং দক্ষিণ পেচুলিয়া গ্ৰামের কবির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩২)।

র‍্যাব ক্যাম্প-৫, জয়পুরহাট কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, গোপন সংবাদে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্যরা।

এ সময় অফিস কক্ষ থেকে ৪টি সিপিও, ১১টি হার্ড ডিস্ক, ৪টি মনিটর, ৮টি মাউস ও ১২টি বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়। সেই সঙ্গে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার তদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com