বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে তিন ভুয়া চিকিৎসককে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চিকিৎসক পরিচয়ে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে তিন ভুয়া চিকিৎসককে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র‌্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মঈন উদ্দিন।

অর্থ দন্ডিতরা হলো, সদরের হরিণা গ্রামের মনিন্দ্র নাথের ছেলে শংকর কুমার (৪০), ক্ষুদ্র বয়রা গ্রামের মোয়াজ্জেম মন্ডলের ছেলে চাঁন মিয়া (৪০) এবং মহিষামুড়া গ্রামের শাহিন আলমের ছেলে আব্দুর রহিম (২২)।

নির্বাহী ম্যাজিস্টেট মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বিএমডিসির সনদ না থাকা সত্বেও নিজেদেরকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবার নামে রোগীদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপসন) দেওয়ার অপরাধে ডেন্টাল কাউন্সিল আইনে শঙ্কর কুমারকে ২০ হাজার, চাঁন মিয়াকে ৩০ হাজার টাকা এবং হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অধ্যাদেশ অনুযায়ী আব্দুর রহিমকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার রেজাউল করিমকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com