মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

মানিকগঞ্জে দুই ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে তেল পরিমাপক যন্ত্রে কারসাজি এবং পরিমাণে তেল কম দেয়ার অপরাধে দুইটি ফিলিং স্টেশনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমাবার বিকেলে জেলার কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ওই দুইটি ফিলিং স্টেশনে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

দন্ডপ্রাপ্ত পাম্পের একটি ধলেশ্বরী ফিলিং স্টেশন এবং অপরটি হলো মিলনস ফিলিং স্টেশন। পাম্পের যন্ত্রের কারসাজির মাধ্যমে তেল কম দেওয়ার কারণে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পাঁচটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়।

এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকায় ধলেশ্বরী ফিলিং স্টেশন এ ৫ লিটার অকটেন পরিমাপ করে ৩৪৪ মি.লি অকটেন কম পাওয়া যায়। পরিমাপ যন্ত্রের সাহায্যে কারচুপির মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠান “ধলেশ্বরী ফিলিং এন্ড সিএনজি স্টেশনকে ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অন্যদিকে মিতরা বাসস্ট্যান্ডে অবস্থিত ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানেও পরিমাপে কম দিয়ে ভোক্তাদের ঠকানোর বিষয়টি ফুটে উঠে। প্রতি ৫ লিটার এ ১৬০ মি.লি অকটেন ও পেট্রোল পরিমাপে কম পাওয়া যায়। ভোক্তার সাথে পরিমাপে কারচুপির মাধ্যমে প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠান “মিলনস ফিলিং স্টেশনকে” ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার জেলখানা গেট এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশন এ ৫ লিটার অকটেন পরিমাপ করে ৩৪৪ মি.লি অকটেন কম পাওয়া যায়। একই উপজেলার মিতরা বাসস্ট্যান্ডে অবস্থিত মিলনস ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার এ ১৬০ মি.লি অকটেন ও পেট্রোল পরিমাপে কম পাওয়া যায়।

ভোক্তার সাথে পরিমাপে কারচুপির মাধ্যমে প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ওই দুই ফিলিং স্টেশনের মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরিমাপে কম দিয়ে ভোক্তাকে ঠকানো বন্ধ করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার এই অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন রুমেল।

অভিযানে চেম্বার অব কমার্স মানিকগঞ্জ এর পরিচালক মশিউর রহমান, ক্যাব সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবি তুলিপ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সঙ্গে ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com