শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ কৃষক হত্যা মামলায় মো: আজাদ (৩৫) নামের এক ব্যক্তিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি মো: আজাদ মানিকগঞ্জ সদরের চর বেউথা এলাকার আজহার মিয়ার ছেলে। সে পেশায় রঙ মিস্ত্রীর কাজ করতেন।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলা আন্ধারমানিক গ্রামে বাড়ি পাশে গ্রীণ হ্যাচারীর সামনে ২০১৪ সালের ১২ জানুয়ারি নিজের সরিষা খেতে বেড়া দিচ্ছিলেন কৃষক কালিচরণ মন্ডল। এসময় পার্শ্ববর্তী চর বেউথা এলাকার মো: আজাদ কালিচরণ মন্ডলের কাছে দা চায়। এ নিয়ে মো: আজাদের সাথে কথা কাটাকাটি হয় কৃষক কালিচরণ মন্ডলের। পরে আজাদ কৃষক কালিচরণ মন্ডলের হাতে থাকা দা কেড়ে নিয়ে তাকে ( কালিচরণ) কুপিয়ে হত্যা করে ।

হত্যার পরে কৃষক কালিচরণ মন্ডলের ডান হাতটি কেটে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। পরে পুলিশ এসে আজাদকে গ্রেপ্তার করেন।

নিহতের ছেলে গোপাল মন্ডল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ঘটনার দিনই হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তার নাম তৎকালিন সদর থানার উপপুলিশ পরিদর্শক শাহ আলম ২০১৫ সালে ২৪ মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে বাদী পক্ষের ১৩ জন ও আসামি পক্ষে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে আসামির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন বিচারক উৎপল ভট্রাচার্য্য।

রায়ে রাস্ট্র পক্ষের আইনজীবী এপিপি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইজীবী এটিএম শাহজাহান উচ্চ আদালতে আপিলের কথা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com