বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সন্নিকটে গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মো: সুমন আলী (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মো: আব্দুল আজিজের ছেলে।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো: মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌণে ৪ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সন্নিকটে গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১’শ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ হাজার ৬’শ টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।