শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বলাৎকার ও ধর্ষণের ঘটনায় পুলিশ ও শিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের পৃথক দুটি এলাকায় জোরপূর্বক বলাৎকার ও ধর্ষণের ঘটনায় এক পুলিশ কনস্টেবল ও এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো-শাহজাদপুর উপজেলার শেলচাপড়ী তালিমুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান (২৫) ও উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের পুলিশ কনস্টেবল মাজেদুল ইসলাম (২৮)।

শাহজাদপুর থানার ওসি শাহিন মাহমুদ খান জানান, বুধবার রাতে ওই মাদ্রাসার শিক্ষক এক শিশু ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করে। এ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষকে গ্রেফতার করা হয়।

এদিকে উল্লাপাড়া থানার ওসি হুমায়ন কবীর জানান, উক্ত পুলিশ কনস্টেবলের সাথে একই এলাকার মনিরপুর গ্রামের এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। এ গভীর সম্পর্কে বৃহস্পতিবার রাতে ওই যুবতীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ কনস্টেবল মাজেদুলকে গ্রেফতার করা হয়। সে ঢাকার একটি থানায় কর্মরত ছিল এবং ধারণা করা হচ্ছে সে ছুটিতে এসে এ ঘটনা ঘটায়। এ দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com