বাংলা হেডলাইনসঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার অভিযোগ করেন বর্তমান সরকার ব্যর্থ কোন কিছু নিয়ন্ত্রন করতে পারছে না
‘শুধু রেল দুর্ঘটনা না তো নয়। প্রতিদিন দেখবেন সড়ক দুর্ঘটনা হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। ব্যর্থ হয়ে গেছে এই সরকার কোন কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না,’ বিএনপির মহসাচিব ফখরুল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধনে এই মন্তব্য করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনটি আয়োজন করে।
ফখরুল বলেন রেল দুর্ঘটনাতো অনেকগুলো ঘটলো। কি ভাবে? তার কোন জবাবদিহিতাতো নাই। আজকে এই সরকার ব্যর্থ সরকার, তারা বাংলাদেশকে ব্যর্থ করতে চায়।