শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

তাড়াশে গণহত্যা দিবস আজ।। একাত্তরে ১৬ জন সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৭৪০ দেখা হয়েছে

  

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আজ বুধবার (১৩ নভেম্বর) ‌সিরাজগ‌ঞ্জের তাড়া‌শ উপজেলার আমবাড়িয়া গ্রামে গণহত্যা দিবস। এ শোকাবহ দিবসটি ঘিরে স্থানীয়ভাবে নানা কর্মসূচী নেয়া হয়েছে। একাত্তরের এই দিনে ওই গ্রামের ১৪ জন সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে পাক সেনারা। ১৯৭১ সালের ১১ই নভেম্বরে তাড়াশে নওগাঁ পলাশ ডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধাদের পাক হানাদার বাহিনীর সাথে সংঘঠিত রক্তক্ষয়ী যুদ্ধে পাক বাহিনীর ত পরাজয় ঘটে। এ যুদ্ধে হানাদার পাকবাহিনীর প্রায় এক কোম্পানী সৈন্য নিহত হয়। তাদের দোসর রাজাকার ৫০/৬০ জন মারা যায় এবং তার প্রতিশোধ নিতে হানাদার বাহিনী ১৩ নভেম্বর ওই গ্রামে ১৪ জনকে সাধারণ মানুষকে একত্রিত করে আগুনে পুড়িয়ে মারে। গণকবরে শায়িত শহীদেরা হলেন, উক্ত গ্রামের ইয়ার মোহাম্মাদ, মোক্তার হোসেন, আব্দুর রহমান, মেহের আলী, সুলতান সেখ, ফজলার রহমান, মফিজ উদ্দিন সেখ, কিয়ামত আলী প্রাং, মজিবর রহমান, ওসমান আলী প্রাং, দেছের আলী প্রাং, আমিন উদ্দিন প্রাং, জুব্বার ফকির এবং কাঁস্তা গ্রামের ইয়াছিন আলী। তাঁদের গণকবর এক সারিতে দেয়া হয়েছে। পরবর্তীতে সাবেক এমপি  গাজী ম, ম, আমজাদ হোসেন মিলন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ওই কবরগুলোর বাউন্ডারি ওয়াল করে দেয়া হয়। এরপর ওই গণকবরে আর কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। এনিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ওবায়দুল্লাহ বলেন, সরকারিভাবে ওই গণহত্যা দিবস পালনের নির্দেশনা নেই। তবে বিশেষ গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায় দিবসটি পালন করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com