শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সিরাজগঞ্জে হেরোইন উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক মামলার পলাতক আসামীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- শাহজাদপুর উপজেলা পৌর শহরের দ্বারিয়াপুর মহল্লার মৃত বরকত আলীর ছেলে মো: সাইদুল ইসলাম (৪২) ও উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাগুলপুর গ্রামের মো: জাহাঙ্গীর মোল্লার ছেলে মো: তৈয়ব আলী (৩৫)। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাদপুর উপজেলা পৌর শহরের বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় পিপিডি ট্রাস্ট নাসিং ইনষ্টিটিউটের সামনে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাজার এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com