মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

ভারতে বিক্রি ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে দুজনের মৃত্যুদন্ডের আদেশ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : ভালো বেত‌নে চাকরী দেওয়ার প্রলোভন দে‌খি‌য়ে ভার‌তে বি‌ক্রি ও প‌তিতাবৃ‌ত্তি‌তে নি‌য়ো‌জিত করার অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় দু’জন‌কে মৃত‌্যুদন্ড দি‌য়ে‌ছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল ৩ এর বিচারক আ: সালাম খান আজ বুধবার এ রায় ঘোষণা ক‌রেন। এ সময় আসা‌মিরা পলাতক ছি‌লেন। এ মামলায় অপর তিন আসা‌মির বিরু‌দ্ধে রাষ্ট্রপক্ষ কোন অভিযোগ প্রমাণ কর‌তে ব‌্যর্থ হওয়ায় তা‌দের খালাস দি‌য়ে‌ছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হ‌ল মো: শাহীন খান ও তার স্ত্রী আসমা বেগম ওর‌ফে সালমা। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী মো: রু‌বেল খান।

আদালত সূত্র জানায়, ভিক‌টিম নারী নগরীর বিআই‌টি রোডের খানবা‌ড়ি এলাকার শওকাত ডাক্তারের ভাড়া‌টিয়া। ২০০৯ সা‌লের অ‌ক্টোবর মা‌সে ভিকটিমকে ভার‌তে ভাল চাকরির প্রলোভন দেখায় ওই এলাকার শাহীন ও তার স্ত্রী আসমা বেগম ওর‌ফে সালমা। বিষয়‌টি প্রথমে সে তার মাকে জানায়। ভিকটিম পরবর্তীতে ভাল চাকরির বিষয়টি এলাকার মানুষকে জানালে তারা নিষেধ করে। ওই বছরের অক্টোবর মাসের ১৯ তা‌রিখ সকাল থে‌কে ভিকটিমের সন্ধান না পে‌য়ে থানায় একটি সাধারণ ডায়েরী করে তার মা।

এর কিছু‌দিন পরে জা‌নতে পারে তার মেয়ে ভারতে র‌য়ে‌ছে। তা‌কে বি‌ক্রি ক‌রে চৌহা‌টি কানাডা ব্রী‌জ গ‌নে‌শের বা‌ড়িতে রেখে জোর পূর্বক প‌তিতাবৃ‌ত্তিতে বাধ‌্য করা হ‌চ্ছে।

পরবর্তীতে শাহীন খা‌নের সা‌থে যোগ‌যোগ করা হলে জানা‌নো হয় ২০ হাজার টাকা দি‌লে নির্যাতিত মেয়েকে মু‌ক্তি দেওয়া হ‌বে। এ ব‌্যপা‌রে দুইজ‌নের নাম উল্লেখ ক‌রে লাকী বেগম খানজাহান আলী থানায় মামলা দা‌য়ের ক‌রেন। ২০১০ সা‌লের ২০ জানৃয়া‌রি মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসীম কুমার ঘোষ আসা‌মি শাহীন খান ও তার স্ত্রীসহ আরও ৫ জ‌নের না‌মে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

রাষ্ট্রপ‌ক্ষে মামলা‌টি প‌রিচালনা ক‌রেন ওই আদাল‌তের পিপি ফরিদ হোসেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com